পাটের হুপআর্ট - Shomy's Creation
SUBTOTAL :

Follow Us

পাটের হুপআর্ট

পাটের হুপআর্ট

Short Description:

Product Description

 










হুপ আর্ট:

হুপ আর্ট:
হুপ শব্দের অর্থ হলো, মেটাল,প্লাস্টিক বা কঠের চাকতি সাথে থাকে একটি ছোট বড় করার যন্ত্র,যা ফ্রেমিং এর কাজে ব্যবহার হয়।যেকোনো কিছু সেলাই এর সময় সেই কাপড় টা যেন টান টান হয়ে থাকে সেজন্য এটি ব্যবহার করা হয়। এটাকে আমরা সাধারণত ফ্রেম বলে থাকি।যার সেলাই এর কাজ জানি সবাই ই এর সাথে পরিচিত।

আর আর্ট হচ্ছে দক্ষতা এবং কল্পনা ব্যবহার করে সুন্দর বা অর্থপূর্ণ কিছু সৃষ্টি করা।

হাতের কাজ তো বহু আগে থেকেই প্রচলিত। হুপ আর্ট এ সেলাই এর ফ্রেম টা সহই সুই সুতা দিয়ে বিভিন্ন কাজ কমপ্লিট করতে হয় এবং ফ্রেম সহ ই সাজিয়ে রাখা হয়। এটাই এর বৈশিষ্ট্য।

বর্তমানে হুপ আর্ট বেশ জনপ্রিয় হয়ে উঠছে। শুধু যে হাতের কাজ করেই হুপ আর্ট করতে হবে তা কিন্তু না।যেকোনো প্যাটার্ন এর কাপড় ,কোন পেইন্টিং হুপ এ আটকিয়ে ঘর সাজানোর কাজে ব্যবহারকরা যেতে পারে।

হুপ আর্ট এ বেশির ভাগ ক্ষেত্রেই ভরাট সেলাই দিয়ে বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়।সাথে ফ্রেন্চ নট এর ও কিছু কাজ থাকে।

মোটা কাপড় বা ফেল্ট অথবা ডেনিম কাপড়ে হুপ আর্ট ভালো হয়।ঘর সাজাতে হুপ আর্ট এখন রাইজিং ট্রেন্ড।আমাদের দেশের চেয়ে বাইরের দেশগুলোতে এটি বেশ জনপ্রিয়।

আমাদের দেশে এভাবে ফ্রেম সহ ঘরে ঝোলানো দেখলে অনেকই অবাক হয়।বলে বাধাই করে রাখতে পারনি।🤔 বাঁধাই এর টাকা বাঁচাইছো।🤨

আর এই হুপ আর্টকেই আমি বাংলাদেশের সোনালী আঁশ থেকে তৈরি জুট কটন বা চটের কম্বাইন করতে চাই। এটা একদিকে আমাদের দেশের ঐতিহ্য কে তুলে ধরবে অন্য দিকে ট্রেন্ড ও ফলো করবে।
আমার পেজ:Shomy's Creation 

0 Reviews:

Post Your Review